মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ( ১৭ ই মার্চ) উপজেলা চত্বরে। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চিতলমারী মডেল থানা, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা চত্বরে একশ পাউন্ডের কেক কেটে আনুষ্ঠানিকভাবে জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন আলী, উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
Leave a Reply