মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেচ্ছাসেবী সংগঠন মানবিক নড়াইলের উদ্যোগ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

সেচ্ছাসেবী সংগঠন মানবিক নড়াইলের উদ্যোগ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়


মোঃহাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলে রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।এ কর্মসূচি বাস্তবায়ন করে মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ)। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার ১৭ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ)এর উপদেষ্টা ডি আই জি শেখ নাজমুল আলম বিপিএম বার,পিপিএম বার (সি আই ডি) এর দিক নির্দেশনায় মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর ক্রিয়েটার এডমিন হুমাইরা হক এর নেতৃত্বে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান শিক্ষক রজিবুল ইসলাম সহ মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর,এডমিন মহিমা ইসলাম,মডেরেটর সুমাইয়া দিলশাদ তমা,তৌহিদুল ইসলাম, সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন,আশরাফুল ইসলাম,জাহিদুল হক,ফরাজী রফিক,আরমান,সাব্বির হাসান,এস এ শাহারাজ,নেওয়াজ নাইদ,আরমান,মিরাজ,আমানত, কালিয়া মানবিক ব্লাড ব্যাংক এর এডমিন জিলহজ খান,সহ আরো অনেকে।এসময় সাড়ে ৪ শতাধিক নারী-পুরুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

মানবিক নড়াইল স্বেচ্ছাসেবী রক্তদাতা গ্রুপ এর মডেরটর ও সেচ্ছাসেবক সুমাইয়া দিলশাদ তমা বলেন আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ নিয়ে নড়াইলের জেলার প্রতিটি ইউনিয়ন ব্যাপি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে।

উল্লেখ্য,এপ্রিলের ১৬ তারিখ ২০১৯ সাল থেকে একঝাঁক তরুন তরুনী নড়াইলের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের গরীব অসহায় রোগীদের রক্তের চাহিদা পূরনের লক্ষ্য নিয়ে মানবতার সেবায় কাজ শুরু করে যাচ্ছে।এছাড়াও মানুষকে রক্ত দেয়া,গরীবদের শীত বস্ত্র বিতরন,রক্তের গ্রুপ নির্ণয়,অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন বিতরনসহ সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এই মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ)।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ইংলান্ড প্রবাসী মো: মাসুম বিল্লাহ টুটুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com