রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বরগুনায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

বরগুনায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ

 বরগুনায় ১০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা উপজেলার পরীর খাল গ্রামের ডাকাতি মামলার আসামি মোঃ আল আমিন (৩৫) পিতাঃ আবুল হাসেম, মোঃ জলিল (৫৭) পিতাঃ মৃত হামেজ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত ওসি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে এসআই দেবাশীষ, মিহির কান্তি হালদার ও এএসআই শহীদুল, বাসারসহ একটি টিম নিয়ে অভিযান চালিয়ে পরীর খাল এলাকায় দুজনের কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম মিলন বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) মাদক আইনে পৃথক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এবং তাদের মধ্যে একজনের নামে ডাকাতি মামলা রয়েছে আদালত এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com