সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকের একক প্রতিকী অনশন

পাবিপ্রবি শিক্ষকের একক প্রতিকী অনশন

পার্থ হাসান
পাবনা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিভিন্ন অনিয়মের তদন্ত এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার চেয়ে একক প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছেন বিশ^বিদ্যালয়ের এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল এগারোটায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এ কর্মসূচী পালন করেন।

এ সময় তিনি অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের জানান, যোগাদানের পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। একটা ভয়ের রাজত্ব প্রদিষ্ঠা করেছেন। তিনি কথায় কথায় শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে যেসকল শিক্ষক ভিন্ন মত পোষণ করেন, তাদেরকে তিনি বিভিন্নভাবে হয়রানী করেন, শোকজ করেন। এখন তিনি মামলার দিকে ধাবিত হচ্ছেন।

ড. আলীম বলেন, বিভিন্ন সময়ে অনিয়ম-দূর্নীতি করে বিশ^বিদ্যালয়ের যে আর্থিক ক্ষতি করেছেন তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com