শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌদি আরবে দুর্ঘটনায় বোয়ালমারীর সাকেন মোল্লার মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার 

সৌদি আরবে দুর্ঘটনায় বোয়ালমারীর সাকেন মোল্লার মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার 

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি :

সৌদি আরবের রিয়াদের বাতাই এলাকায়  রাজমিস্ত্রী কাজ করার সময় এক দুর্ঘটনায়  সাকেন মোল্লা (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ  সময় সন্ধ্যা ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে রিয়াদের বাতাই  এলাকায় কান্ভার কোম্পানিতে রাজমিস্ত্রী কাজ করার সময় ক্রেনের আঘাতে রাজমিস্ত্রীর ফোরম্যান সাকেন মোল্লা (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।তিনি একই কোম্পানিতে ১৯ বছর কর্মরত ছিলেন। 

শনিবার  ১৩মার্চ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার  ) এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকেন মোল্লার বাড়ি ফরিদপুর জেলার  বোয়ালমারী উপজেলা গুনবহা ইউনিয়ন এর  নয়নি পাড়া গ্রামে। 

নিহতের ছেলে আবদুল্লাহ বলেন,আমরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত  হতে পারিনি তিনি কীভাবে মারা গেছে, তবে বিশ্বস্ত সুত্রে জানতে পারি তিনি ক্রেনের আঘাতে মৃত্যু বরণ করেন।এটি হত্যা বা দুর্ঘটনা কিনা তা আমরা নিশ্চিত নই।

সাকেনের মরদেহ বর্তমানে সৌদির  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে আবদুল্লাহ আরো বলেন, আমরা সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।যাতে লাশ দূতাবাসের মাধ্যমে আমরা দেশে এনে পারিবারিক কবর স্থানে  মাটি দিতে পারি।  এই জন্য সরকারের  সহযোগিতা চেয়েছেন নিহতের ছেলে ও পরিবারের সদস্যরা।
তবে এ বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com