আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে এক মাদরাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ সূত্রে জানা যায় ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান (৫০)নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের প্রয়াত আহাম্মদ আলী চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনিসুর রহমান বাইসাইকেলে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয় জনতা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, অজ্ঞাত হামলাকারীরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
Leave a Reply