শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিষদ চত্বরে সাতটি অগভীর তারা নলকূপ স্থাপন

নওগাঁর মহাদেবপুরে জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিষদ চত্বরে সাতটি অগভীর তারা নলকূপ স্থাপন

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৫ মার্চ ২০২১

নওগাঁর মহাদেবপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সবুজ চত্বরে ও আবাসিক এলাকার বিভিন্ন প্রান্তে সাতটি অগভীর তারা নলকূপ স্থাপন করা হয়েছে।

বসন্তের রোদ্রজ্জল আবহাওয়ায় উপজেলা পরিষদ চত্বরে সেবা নিতে আসা শত শত নারী-পুরুষ এসব তারা নলকূপের পরিচ্ছন্ন পানি পান করতে পারছেন।

এ ব্যাপারে সোমবার ১৫ মার্চ দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান সরকারের সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে অগভীর তারা নলকূপ স্থাপন করা হয়েছে।

এছাড়া উপজেলার দশটি ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরে ২৬০টি অগভীর তারা নলকূপ স্থাপন করা হয়েছে। প্রতিটি অগভীর তারা নলকূপ থেকে মিনিটে ৫০-৫৫ লিটার পানি উত্তোলন করতে পারবেন। খুব সহজে এগুলো চাপা যায়। পানিও খুব সুন্দর।

উপজেলা পরিষদ চত্বরে সেবা নিতে আসা আদিবাসী নেতা ও পরিবেশবিদ সাংবাদিক অসিত দাস জানান, কাজ করতে গিয়ে তাকে অনেক পিপাসার সম্মুখীন হতে হয়। সাথে সাথেই উপজেলা পরিষদের পুরাতন কোর্ট চত্বরের নিকট টিউবওয়েল দেখতে পান। সেখানে পানি পান করতে যান। সেখানে অনেকেই পানি পান করছিলেন বলেও জানান।

পরে খোঁজ নিয়ে জানা যায় এগুলো উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বসানো হয়েছে।

এভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অগভীর তারা নলকূপ বসানোর দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com