শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় ৫০ পিছ ইয়াবাসহ আটক দুই

নড়াইলের কালিয়ায় ৫০ পিছ ইয়াবাসহ আটক দুই

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইল:

নড়াইল কালিয়া থানাধীন দেওয়া ডাঙ্গা এলাকা থেকে (৫০) পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমবার ১৫ (মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে মো : মিজু শেখ ও মো: সজীব শেখ নামে ওই দুই যুবক কে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে ১: মোঃ মিজু শেখ (২৫) পিতা: জলিল শেখ, 2: মো: সজীব শেখ (২৭) পিতা: মো: মনিরুল শেখ উভয় গ্রাম: দেওয়া ডাঙ্গা, থানা:কালিয়া, জেলা:নড়াইল দ্বয় কে ,নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নিয়াজ মোর্শেদ,এ এসআই শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ আসামীদের কে (৫০) পিছ ইয়াবাসহ আটক করেন।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com