রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় নির্বাচনী সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বরগুনায় নির্বাচনী সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বরগুনা প্রতিনিধিঃ


বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ আহবান করায় সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে আমতলী উপজেলা প্রশাসন। 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম দলীয় মনোনয়ন না পেয়ে বিকেল ৩টায় গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার পক্ষে স্থানীয় জনগণ সভা আহ্বান করে। একই স্থানে একই সময়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. এইচ. এম. মনিরুল ইসলাম মনি’র সমর্থকরা সংবর্ধনার আয়োজন করে। উভয় পক্ষের সভা আহবানকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা, জীবন ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় ওই বিদ্যালয় মাঠের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক/ লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ গজের মধ্যে সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় অত্র এলাকার মধ্যে অননুমোদিত কোনো ব্যক্তি ও সবধরনের সভা-সমাবেশ কিংবা মাইক ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com