শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিব বর্ষ উদযাপন‘ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভবন উদ্বোধন ও নবীন বরণ

মুজিব বর্ষ উদযাপন‘ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভবন উদ্বোধন ও নবীন বরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নতুন ভবন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সি শাহাবুদ্দিন আহমেদ। 
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও অত্র  কলেজের সভাপতি ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামীলীগের (দক্ষিণ) সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম। 
বোয়ালমারী মহিলা কলেজের অধ্যাপক মিনু সাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, বোয়ালমারী  পৌরমেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলী রানী রায়, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, সাবেক ছাত্রনেতা কলেজের উপদেষ্টা প্রশান্ত সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com