মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইল:
নড়াইল কালিয়া থানাধীন জামরিল ডাংগা এলাকা থেকে (২১)পিছ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। রোববার ১৪ (মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মোঃ আব্দুল কাদের শিকদার নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া থানাধীন জামরিল ডাংগা এলাকা হইতে আসামি মোঃ আব্দুল কাদের শিকদার,(২৫) পিতা: মো: এবাদুল শিকদার, গ্রাম: জামরিল ডাংগা, থানা: কালিয়া, জেলা: নড়াইল কে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নিয়াজ মোর্শেদ,এ এসআই শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ আসামী কে (২১) পিছ ইয়াবাসহ আটক করেন এবং আব্দুল এর সাথে থাকা আরেক মাদক কারবারী আব্দুল ফজর আলী পালিয়ে যায় সে একই গ্রামের মো: শাহাদাত মোল্লার ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীর আরেক সহযোগী ও মাদক কারবারী আব্দুল ফজল কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে তিনি আরো বলেন গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে কালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply