বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঘারপাড়ায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর খুন

বাঘারপাড়ায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর খুন

মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় অন্তঃসত্ত্বা রাজিয়া খাতুনের (২৪) বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার জহুরপুরের মামুন ব্রিকসে (ইটভাটায়) ঘটনাটি ঘটে। এসময় তার স্বামী ভাটা শ্রমিক শহিদ বিশ্বাস পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন।

যদিও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাজিয়া সুলতানা শহিদের ২য় স্ত্রী ছিলেন। যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ সাংবাদিকদের জানিয়েছেন, আমরা স্বামী স্ত্রী ১ বছর ধরে মামুন ব্রিকসে কাজ করার সুবাদে পাশেই একটি ছোট ঘর তৈরি করে বসবাস করি। সোমবার রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। গভীররাতে রাতে ভাটার কর্মচারি পরিচয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সাথেই আমাকে মারধোর করতে থাকে।

জীবন বাাঁচাতে আমি দৌ্ঁড়ে পালিয়ে যায়। ঘন্টা দুয়েক পরে ফিরে এসে দেখতে পায় আমার স্ত্রী রাজিয়া খাতুনের বিবস্ত্র দেহ পড়ে আছে। পরে ঘটনাটি ভাটার নৈশপ্রহরী আবু তাহেরকে জানায়। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান,ভাটা মালিকের ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাজিয়াকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে গেছে।তার স্বামী শহিদের শরীরে ব্লেড দিয়ে কাটা ও ইটের আঘাতের জখমের চিহ্ন রয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজেতে নেয়া হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, নিহতের স্বামী যশোরের চুন্নু হত্যা মামলার প্রধান আসামি । দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর ১ বছর আগে দেশে ফিরে বিভিন্ন ইটভাটায় কাজে যোগ দেয়।

তার প্রতিপক্ষ কেউ খুনের সাথে জড়িত থাকতে পারে। আবার দ্বিতীয় স্ত্রী হিসেবে তার পরিকল্পনায় খুন করে হামলা মারপিটের নাটক তৈরি করেছেন কিনা তাও জানার চেষ্টা চলছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com