শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা আটক ১

বোয়ালমারীতে শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা আটক ১


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার (১৪ মার্চ) থানায় মামলা করেছেন। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত (বণিকপাড়া) বাজারে ছয় ও চার বছর বয়সী দুই বোন শনিবার বেলা ১২টার দিকে মনোরঞ্জন দত্তের ছেলে রাজীব দত্তের মুদির দোকানে বিস্কুট ও চকলেট কিনতে যায়। এ সময় দোকান মালিক রাজীব ৬ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায়  শিশুটির মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দোকানে আসলে ধর্ষণচেষ্টাকারী রাজীব শিশুটিকে ছেড়ে দেয়।
শিশুটির মা বাদী হয়ে রবিবার সকালে ধর্ষণের চেষ্টা করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৭।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আসামী রাজীবকে গ্রেফতার করে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com