বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে বিএনপির রক্তদান কর্মসূচী পালিত

ময়মনসিংহে বিএনপির রক্তদান কর্মসূচী পালিত

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ মহানগর শাখার যৌথ উদ্যোগে ১৫ দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার দুপুরে নগরীর বিএনপি কার্যালয়ে ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার,মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী।
এসময় মহানগর যুগ্ম-আহবায়ক শাহ শিব্বির আহমদ বুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, কায়কোবাদ মামুন, শামীম আজাদ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল,মহানগর সভাপতি আতাহারুল হক তালুকদার রিপন,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, দক্ষিণ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তাপস সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়াসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের ৫০ জন নেতাকর্মী রক্তদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি মানবতার দল হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্তদান কর্মসুচীর মাধ্যমে অন্যের জীবন বাঁচাতে চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com