রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

নড়াইলের লোহাগড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক


মো: হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইল লোহাগড়ায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ বাবুল শেখ (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  ১৩ মার্চ (শনিবার) সোয়া ১০টার দিকে তাকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত বাবুল  উপজেলার রামপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদ শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, নড়াইল পুলিশ সুপারের নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রামপুর এলাকা থেকে ডিবি টিমের ইনর্চাজ এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে  একটি চৌকশ দল রামপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী বাবুল শেখকে ২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। 
ডিবি পুলিশের এস আই মনির জানান, উক্ত আসামি বাবুল কে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com