বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে নতুন স্মার্টকার্ড পেয়ে বেজায় খুশি নাগরিকরা।

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে নতুন স্মার্টকার্ড পেয়ে বেজায় খুশি নাগরিকরা।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের নাগরিকদের মধ্যে প্রথমবারের মত উন্নতমানের এনআইডি কার্ড (স্মার্ট কার্ড) বিতরন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক সারাদেশের নাগরিকদেরকে উন্নতমানের স্মার্ট কার্ড প্রদান কর্মসুচির প্রথম ধাপে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত আলাদা আলাদা করে একদিনে এক ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ স্মার্টকার্ড বিতরন করা হয়।১২ মার্চ’২১ ইং, শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুরু হয় স্মার্টকার্ড বিতরন। গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর অনুমতি সাপেক্ষে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত থেকে নাগরিকদের মাঝে এ স্মার্টকার্ড বিতরন করেন। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ’র সহযোগিতায় স্মার্টকার্ড বিতরনের সময় উপস্থিত ছিলেন যথাক্রমে, ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার, আলী হায়দার চৌধুরী আসিফ, আব্দুল হাকিম, আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা, নুরুল হাকিম, ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জাহাঙ্গির, বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসের সহকারী দিপাল বড়ুয়া প্রমূখ:।উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি শহিদুল্লাহ জানান, গন্ডামারা ইউনিয়নে প্রথম পর্যায়ে ১৫০০ স্মার্টকার্ড আসলেও সারাদিনে ৬০% স্মার্টকার্ড নাগরিকরা গ্রহন করেছে, বাকি কার্ডগুলো যেকোন সময় নিদ্দৃষ্ট নিয়মে নিবন্ধন ফরমের গ্রাহক কপি উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে তাদের স্মার্টকার্ড গ্রহন করতে পারবে।ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার বলেন, এলাকার নতুন ভোটারদের মধ্যে যারা স্মার্টকার্ড হাতে পেয়েছেন, তারা দারুন খুশি, প্রত্যাশিত সবার কার্ড প্রথম পর্যায়ে না আসায় অনেককে হতাশ হয়ে ফেরত যেতে হলেও পরবর্তিতে ধারাবাহিকভাবে সবাই পলিমার দিয়ে তৈরী মজবুত ও দির্ঘমেয়াদী এই স্মার্টকার্ডটি পাবে। সুতরাং যারা স্মার্টকার্ড পাননি তাদের হতাশ হওয়ার কারন নেই। উল্লেখ্য: নতুন স্মার্টকার্ডে অত্যাধুনিক একটি চিফ বা তথ্যভান্ডার আছে, যেখানে ৩২ ধরনের তথ্য সংরক্ষিত আছে। এ চিফটি কেবল মেশিনেই পাঠযোগ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com