শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ব্রিজ ভেঙে আটকে পড়ল ট্রাক, ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রাজাপুরে ব্রিজ ভেঙে আটকে পড়ল ট্রাক, ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক


মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ-

ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি বেইলি সেতুর পাটা ভেঙে অতিরিক্ত লবন বোঝাই ট্রাক আটকে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নৈকাঠী বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোররাতে ৮ ঘণ্টা পর লবন নামিয়ে ট্রাকটি উদ্ধার করা হলে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। স্থানীয়রা জানান, ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের কাউখালী সড়কের উপজেলার নৈকাঠী বেইলী সেতুর পাটা ভেঙে খুলনা থেকে ছেড়ে আসা কাউখালীগামী অতিরিক্ত লবন বোঝাই একটি ট্রাক আটকে যায়৷ দীর্ঘদিন ধরেই নৈকাঠি বেইলী সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল, তার মধ্যে অতিরিক্ত লোডের কারনে এ ঘটনা ঘটে। এতে ঝালকাঠি-রাজাপুর-কাউখালি-স্বরূপকাঠি, বানারীপাড়া-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে সাধারন যাত্রীরা। পরে ভোরাতে লবন নামিয়ে ট্রাকটি খালি করে উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। ঝালকাঠির সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, সীমান্তবর্তী নৈকাঠি বেইলী সেতুটি পিরোজপুরের আওতায় পড়েছে। ভেঙে যাওয়া সেতুটি ভোররাতে পিরোজপুরের সড়ক বিভাগ মেরামত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com