শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“ইয়াং গ্লোবাল লিডার” মাশরাফীকে অভিনন্দন জানিয়ে ঢাকায় আনন্দমিছিল

“ইয়াং গ্লোবাল লিডার” মাশরাফীকে অভিনন্দন জানিয়ে ঢাকায় আনন্দমিছিল

নিজস্ব প্রতিনিধি:

“ইয়াং গ্লোবাল লিডার”- স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা’কে অভিনন্দন জানিয়ে ঢাকায় আনন্দমিছিল হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এই আনন্দমিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ নড়াইলবাসীর ব্যানারে আয়োজিত এই আনন্দমিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রাজীব মজুমদার রাজু,তারিকুল ইসলাম উজ্জ্বল,এস এম পলাশ,সাবেক ছাত্রনেতা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চঞ্চল,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম সাজ্জাদ হোসেন,ছাত্রনেতা আমিনুল ইসলাম,ব্যবসায়ী নাহিদ হোসেন,মোঃ জাহিদ,ঢাকা কলেজের ছাত্র মোঃ আরমান সর্দার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিলাসহ ঢাকাস্হ বিভিন্ন পেশার নড়াইলবাসী উপস্হিত ছিলেন ।

উল্লেখ্য,গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠান ইয়াং গ্লোবাল লিডারস ফোরাম ২০২১ সালের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৪০ বছরের কম বয়সী আলোকিত ১১২ তরুণের নাম প্রকাশ করে। যে তালিকায় একমাত্র বাংলাদেশী হিসেবে স্থান পেয়েছে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com