শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ইজিবাইকে রুপসার ধাক্কা, ঝরে গেলো দুই প্রাণ

যশোরে ইজিবাইকে রুপসার ধাক্কা, ঝরে গেলো দুই প্রাণ

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগরের রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার শিল্পনগরী নওয়াপাড়ার ভাঙাগেটের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন ইজিবাইকের চালক শহিদুল ইসলাম (৩৮)। তিনি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা না গেলেও তিনি নওয়াপাড়া নৌ-বন্দরে কয়লা শ্রমিকের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। হাইওয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আলম জানিয়েছেন, বেলা ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস সামনে থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। আঘাতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের চালক  ও ৬ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়। ডা. ফারিয়া রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়। তাদের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com