শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উত্তরা পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন, ফ্রি রেজিষ্ট্রেশন বুথ এর শুভ উদ্বোধন

উত্তরা পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন, ফ্রি রেজিষ্ট্রেশন বুথ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ১১ মার্চ বিকাল ৪ঃ০০ টায় উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে কোভিড -১৯ ভ্যাকসিন ফ্রি রেজিষ্ট্রেশন বুথ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু।


তিনি বলেন বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভয়কে জয় করে মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহান সংসদে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেছেন।

সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশ্বের বহু দেশ কোভিড -১৯ ভ্যাকসিন পায়নি! জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন এনেছেন এবং ভ্যাকসিন ফ্রি করে দিয়েছেন! সাধারণ মানুষ যাতে নির্বিগ্নে ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে!পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসতে বদ্ধপরিকর জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া মানবিক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

কবি সুফিয়া কামাল জননেত্রী শেখ হাসিনার মাথায় হাত দিয়ে বলেছিলেন, মা দেশটাকে আগলে রাখিস! জননেত্রী শেখ হাসিনা কবি সুফিয়া কামালের কথা রেখেছেন তিনি সত্যি এদেশটাকে পরম মমতায় আগলে রেখেছেন। শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান তিনি।


এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সফিকুর রহমান সফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিলন, সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক সভাপতি মোঃ রেজাউল করিম খান, সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম।


এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ এহতেশামুল হক সুমন,জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতান ও ঢাকা মহানগর উত্তর এবং উত্তরা পূর্ব, পশ্চিম, দক্ষিণখান, তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com