শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দৃশ্যমান হতে যাচ্ছে কুবির প্রধান ফটক

দৃশ্যমান হতে যাচ্ছে কুবির প্রধান ফটক

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পর শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ৷ চলতি মাসের ১৬ তারিখ থেকে এ কাজ শুরু হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে এ তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের।

বৃহস্পতিবার (১১ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিজ হেডকোয়ার্টারের সঙ্গে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘সেনাবাহিনী তাদের কাজ হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেটের কাজ হাতে নিবে। যা আগামী ১৬ তারিখে শুরু হবে। আশা করি, অতি দ্রুত তারা কাজ শেষ করতে পারবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘উপাচার্যের অক্লান্ত পরিশ্রম, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সদিচ্ছায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ও স্বপ্নের অধিকতর উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীদের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। আজকে আমরা ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সেনাবাহিনীরর মাধ্যমে করার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবকাঠামোগত নানা সংকট নিরসনে ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com