বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে আজ ১১ই মার্চ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান।
আব্দুর রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আব্দুর রহমান বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী-এর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
Leave a Reply