বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক রেহেনা পারভিন ঝর্ণার অকাল মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ. ম. শাহাবুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের স্বামী মো. কুদ্দুস মোল্যা, বোয়ালমারী বার্তার সম্পাদক এড. কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, ফরিদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. দাউদুজ্জামান দাউদ, আবুল বাশার বিপ্লব, বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আ. সামাদ খান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক ও পাক্ষিক নজির বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঈনুদ্দীন আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ মো.অরিফুজ্জামান আরিফ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply