শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের এন্টিটেররিজম ইউনিটের এডিশনাল ডি আই জি মনিরুজ্জামানের আজ জম্মদিন,
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামের কৃতি সন্তান মনিরুজ্জামান, বাংলাদেশ পুলিশে কর্ম জীবনের শুরু থেকে, ন্যায়-নিষ্ঠা, সুনাম এবং দক্ষতার সাথে দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দু’দুইবার জাতিসংঘ শান্তি পদক (UN Peace Medal), বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) দুবার ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ পদক পেয়েছেন তিনি, যেখানেই কাজ করেছেন সেখানকার সর্বস্তরের মানুষের ভালবাসা পেয়েছেন তিনি।দেশে পুলিশ হেডকোয়ার্টার্সের অত্যন্ত দায়িত্বশীল পদ এআইজি (কনফিডেন্সিয়াল) হিসাবে কাজ করার পূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ছিলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন,বেক্তিগত জীবনে অত্যন্ত মানবিক একজন মানুষ, সব সময় চেষ্টা করেন সমাজের অবহেলিত এবং অসহায় পথশিশুদের জন্য কাজ করতে,পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠন জুম বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শিশুদের নিয়ে কাজ করছেন দীর্ঘ দিন, করোনা পরিস্থিতিতে কাজ করতে গিয়ে সপরিবারে আক্রান্ত হয়েছেন করোনায় তবুও থেমে থাকেননি সুস্থ হয়েই আবারো অসহায় মানুষের জন্য নিয়োজিত করেছেন নিজেকে, নিজের পেশাগত জীবনের পাশাপাশি নিজেকে সামাজিক কাজে নিয়োজিত রাখতে তিনি বেশি পছন্দ করেন, আজ জম্মদিন উপলক্ষে উপলক্ষে সারা দেশের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সীক্ত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছেন শুভেচ্ছা বার্তা, তারই মধ্যে নিজের জম্মদিন উপলক্ষে আজ সকালে নিজেই নিটোরে(পঙ্গু হাসপাতাল) এসে তিনটি হুইল চেয়ার বিতরন করেন এবং প্যারা ওয়ার্ডে গিয়ে রোগীদের স্বচক্ষে দেখেন, প্রতি মাসেই পুঙ্গু রোগীদেরকে কিছু হুইল চেয়ার বিতরন করবেন বলে আশ্বাস্ত করেন এবং তিনি ইচ্ছে পোষন করেন জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন নিজেকে যেন মানুষের সেবার নিয়োজিত রাখতে পারেন সবার কাছে দোয়া কামনা করেন।
Leave a Reply