বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবির অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী; চুক্তি স্বাক্ষর

কুবির অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী; চুক্তি স্বাক্ষর


কুবি প্রতিনিধিঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিজ হেডকোয়ার্টারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে  অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, উপাচার্যের অক্লান্ত পরিশ্রম, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সদিচ্ছায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ও স্বপ্নের অধিকতর উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীদের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। আজকে আমরা ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সেনাবাহিনীরর মাধ্যমে করার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। আর সেনাবাহিনী তাদের কাজ হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেটের কাজ হাতে নিবে। যা আগামী ১৬ তারিখে শুরু হবে। আশাকরি অতিদ্রুত তারা কাজ শেষ করতে পারবে।
প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের ও সেনাবাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবকাঠামোগত নানা সংকট নিরসনে ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com