শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটভাটা ধ্বংস!

বরগুনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটভাটা ধ্বংস!

বরগুনা প্রতিনিধিঃ

অনুমতি না নিয়ে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে বরগুনার আমতলীতে গড়ে তোলা ৫টি ইটভাটা ধ্বংস করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর। 

জানা গেছে, এ উপজেলায় বেশ কয়েকটি ড্রাম চিমনি ইটভাটা রয়েছে। এসকল ইটভাটাগুলো ধ্বংস করার জন্য গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। এসকল ইটভাটা জেলা প্রশাসকের অনুমতি, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইট তৈরী করে আসছে। গতকাল বুধবার ওই অবৈধ ড্রাম চিমনি ইটভাটার মধ্যে থেকে এমএমবি, এমএসবি, ৫স্টার, জোবায়েদা ও মৃধা ব্রিকসে পরিবেশ অধিদপ্তর (সদর) ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে ওই ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটর (ভেকু) দিয়ে কাঁচা ইট, ইটভাটার ড্রাম চিমনি, ক্লিন, জাম স্টাইক, পট ধ্বংস করে দিয়েছে। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার মুঠোফোনে বলেন, এ উপজেলায় অনুমোদনহীন ও  অবৈধভাবে গড়ে উঠা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে বাকী সকল ইটভাটাগুলোও ধ্বংস করা হবে। অনুমোদনহীন কোন ইটভাটা চালাতে দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com