রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় অভিনব কায়দায় ডাকাতি

কালিয়ায় অভিনব কায়দায় ডাকাতি


মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইল:


নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার দুটি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নিয়েছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে ওই থানার কলাবাড়িয়া গ্রামে ঘটেছে ওইসব ডাকাতির ঘটনা।

পুলিশ ও ক্ষতিগ্রস্থরা জানান, গত মঙ্গলবার রাতে কলাবাড়িয়া গ্রামের খবির শেখের বাড়িতে হানা দিয়ে ৫/৭ জনের একদল ডাকাত সিঁধকেটে দরজা খুলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নেয়। এর আগে সোমবার রাতে একই গ্রামের মঞ্জুর উকিলের বাড়িতে ৬/৭ জনের একদল স্বশস্ত্র ডাকাত হানা দিয়ে জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নেয়। কলাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত এস আই মো.তৌহিদুল ইসলাম বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিঁধকেটে ঘরে ঢুকার বিষয়টিকে তিনি চুরির ঘটনা বলে মনে করছেন। ডাকাতির বিষয়টি তিনি এড়িয়ে যান।

উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অপরাধিদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। ক্ষতিগ্রস্থদের কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com