রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে মাটির ঢিবিতে মিলল কষ্টি পাথরের একটি মূর্তি

রাণীশংকৈলে মাটির ঢিবিতে মিলল কষ্টি পাথরের একটি মূর্তি


মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর ইউনিয়নের মহেশপুর জে,এম,কে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে। ১০ মার্চ  বুধবার বিকাল ৩ টায় দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি ৫ কেজি ৬০০ গ্রামে ওজনের । 

প্রত্যক্ষদর্শীরা জানায়,বাজে বাকসা নামক স্থানে একটি পুকুর খননের জন্য উটকল দিয়ে গর্ত করা হচ্ছে । আর সেই মাটি ঐ ভাটায় দেওয়া হচ্ছে । ইটভাটা শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি ঘটনাস্থল থেকে ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, উপজেলার মহেশপুর একটি ভাটা থেকে কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি আমরা জেলা প্রশাসকের কাছে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করছি। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com