বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ১৬ই মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ১৬ই মার্চ


জবি প্রতিনিধি :


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৬ই মার্চ (মঙ্গলবার)  অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার আকতার হোসেন এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন রাশিম মোল্লা ও আশরাফুল ইসলাম আকাশ।
এতে জানানো হয়, ১০ই মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ই মার্চ মনোনয়ন সংগ্রহ ও জমা, ১৩ই মার্চ মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ ই মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ ই মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী ১৬ ই মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারী জবিসাসের এক সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com