মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাঙ্গুড়ায় দেশি ৮ লিটার মদসহ আটক-২

ভাঙ্গুড়ায় দেশি ৮ লিটার মদসহ আটক-২


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় দেশি মদসহ দুজনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ৭.৪০ টার দিকে ভাঙ্গুড়া  থানাধীন অষ্টমনিষা ঘোষ পাড়া রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট লিটার দেশি চোলাই মদ পাওয়া যায়।
আটক কৃতরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকার মোঃ সোলাইমান সরদারের ছেলে মোঃ বাবুল সরদার ওরফে রিপন (৩০), চাটমোহরের চিনাভাতকুর গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের ছেলে মোঃ মেহেরাব হোসেন ওরফে মুকুল (২২)।
ভাঙ্গুড়া থানার এস আই ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অষ্টমনিষা ঘোষপাড়া অষ্টমনিষা ঘোষ পাড়া রাস্তার উপর হতে তাদেরকে আটক করে এ সময় তাদের কাছ থেকে আট লিটার দেশি চোলাই মদ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রজু করে বুুধবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com