বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী নির্বাচিত হয়েছেন কুবির অদিতি

বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী নির্বাচিত হয়েছেন কুবির অদিতি

 আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধি:


 বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী নির্বাচনী পরীক্ষা-২০২০ এ অংশগ্রহণ করে বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের সাংস্কৃতিক কর্মী অদিতি রায় চৌধুরী।
বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী পরীক্ষায় অদিতি রায় চৌধুরীর এমন অর্জন সম্পর্কে তিনি বলেন, আসলে এপ্লাই করেছিলাম অনেক আগে, তারপর হুট করেই ডাকলো। তারপর প্রাথমিক বাছাই পর্বটা অতিক্রম করে স্ক্রিনটেস্টের জন্য অংশগ্রহণ করি। উভয় ধাপেই প্রায় তিনশত প্রতিযোগীদের মধ্যে নিজে বেস্ট লিস্টে নিজের নাম দেখার বিষয়টা বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। মূলত আমার মায়ের খুব শখ ছিল নাচ নিয়ে কিছু অর্জন যেনো আমার থাকে, সেটা পূরণ করতে পেরেই সবচেয়ে বেশি ভালো লাগছে।
কুবির থিয়েটার সাংস্কৃতিক কর্মী অদিতি রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী প্রতিযোগিতার পরীক্ষায় দুই ধাপের মধ্যে প্রাথমিক ধাপ বেসিক গত বছরের ১৮ নভেম্বর এবং পরের ধাপ স্ক্রিনটেস্ট চলতি বছরের ২৮ জানুয়ারী অংশ নিয়ে উভয় ধাপেই পারফরম্যান্স করে বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী প্রতিযোগিতায় চূড়ান্ত লিস্টে নির্বাচিত হন।
উল্লেখ্য, গত মাসের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর থেকে অদিতি রায় চৌধুরীকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ‘গ’ শ্রেণিতে তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com