মোঃ হাবিবুর রহমান সটাফ রিপোর্টার নড়াইল:
নড়াইলের কালিয়া থানাধীন খড়লিয়া পোল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় পলাতক (সাজাপ্রাপ্ত) ১ আসামী গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার ৯ (মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে মো: তরিকুল ইসলাম নামে ওই আসামীকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে মাদক মামলার পলাতক আসামী জি আর,৫৫/১৭(ক), ( ১ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত) আসামী মো: তরিকুল ইসলাম, পিতা:তোয়াক্কেল হোসেন, গ্রাম: খড়লিয়া,থানা: কালিয়া, জেলা: নড়াইল কে খড়লিয়া পোল বাজার থেকে আসামী কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স এর সহোযিতায় গ্রেফতার করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীকে নড়াইল সদর থানায় হহস্তান্তর করা হয়েছে।
Leave a Reply