আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর:
রংপুর নগরীর অবৈধ ও নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুর নগরীর মাহিগঞ্জের খাসবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে ও র্যাব-১৩ এবং বিএসটিআই এর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
এসময় বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনকারী ৩ টি কারখানায় অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনের অপরাধে ৩ টি কারখানার মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাহিগঞ্জ খাসবাগ এলাকায় আজিজ পাইপ ফ্যাক্টরি,তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply