আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্তে ভোগাই নদীর তীরে রাতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন ও সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস। উপজেলার নাকুগাঁও সীমান্ত ঘেঁষে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে প্রায় ২০০ কিউবিক ফুট বালু উত্তোলন করে অনুনোমোদিত স্থানে স্তূপীকৃত করে রাখা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় এই বালু বিজিবির জিম্মায় রাখা হয়।যা আজ বেলা ৪ ঘটিকায় প্রকাশ্য নিলাম ডাকের সর্বোচ্চ ডাককারীর কাছে হস্তান্তর করা হয়।
একই সাথে নাকুগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায় বিজিবি ও বাংলাদেশ পুলিশের সহায়তায় একই আইনে মোবাইল কোর্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। মোবাইল কোর্ট পরিচালনাকালে অপরাধীরা নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে অবৈধভাবে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ভেংগে গুড়িয়ে দেয়া হয়।অতঃপর প্রায় আনুমানিক ৩০ হাজার কিউবিক ফুট বালু জব্দ করে সরকারি জিম্মায় রাখা হয়,যা আগামিকাল ১০ মার্চ বেলা ৪ ঘটিকায় প্রকাশ্য নিলামে ঘটনাস্থলে বিক্রয় করা হবে।
Leave a Reply