বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে চুরির অপবাদে নারীকে আটকে রেখে নির্যাতন

যশোরে চুরির অপবাদে নারীকে আটকে রেখে নির্যাতন


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর উপশহরে বিলকিস খাতুন ওরফে বিলু (৩৩) নামে নারীকে রাস্তা থেকে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃদ্ধা মাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করার জেরে সোনার চেইন চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়। আহত বিলকিস নতুন উপশহর এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 
আহত বিলকিস জানিয়েছেন, সোমবার বিকেলে উপশহর এস ব্লকের বাচ্চুর স্ত্রী শহরবানু ও মেয়ে মিম আমার বৃদ্ধা মা শহরবানুকে কটুক্তি করে বিভিন্ন কথা বলে। আমি বিষয়টির প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়। এসময় বাচ্চুর নেতৃত্বে ৬ জন সোনার চেইন চুরির অপবাদ দিয়ে রাস্তা থেকে আমাকে টেনে হেচড়ে মধ্যে ধরে নিয়ে যায়। বাড়ির প্রধান গেট আটকে আমাকে অমানবিক নির্যাতন করা হয়। আঘাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। ঘটনার সময় আমার বৃদ্ধা মা রুবি বেগম গেটের সামনে চিৎকার করলেও নির্যাতনকারীদের দয়া হয়নি। নির্যাতনের খবর শুনে স্বজনরা গিয়ে সন্ধ্যার পরে আমাকে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতের স্বজনরা জানিয়েছেন, বিলকিসকে নির্যাতন করেই ক্ষ্যান্ত হননি বাচ্চু গং। ঘটনা ভিন্নখাতে নিতে বিলকিসকে উদ্ধারকারীদের ছিনতাই মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত বিলকিস খাতুনের মাথার আঘাতটি গুরুতর। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। উপশহর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান জহির  জানান, বিলকিস খাতুন বিলুকে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনাটি সত্য। তিনি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিলুকে উদ্ধারের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল মালেক জানান, বিলকিস খাতুন ও বাচ্চু পক্ষের গোলযোগে দুটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষের অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com