সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হিজলায় চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

হিজলায় চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মোঃ রহমাতুল্লাহ (পলাশ)::

বরিশালের হিজলায় চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে জাহনারা বেগম নামের এক ব্যক্তির বিরুদ্ধে লক্ষাধিক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জাহনারা বেগম হিজলা উপজেলা ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার।

ভুক্তভোগী রোমানা ইসলাম জানান, আমাকে প্রোজেক্টের চাকুরি দেয়ার কথা বলে ২ বছর আগে ২০০০০ টাকা নেন জাহনারা বেগম। পরে জানতে পারি তিনি বিভিন্ন প্রোজেক্টের ভুয়া কাগজ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। এ পযর্ন্ত অনুমানিক ২০ জনের মত লোকের কাছ থেকে ১০-২০ হাজার টাকা করে টাকা নিছে কিন্তু কারো চাকরি হয় নাই। আমি তানিয়া নামের একজনের কথা শুনে টাকা দিয়েছি এবং সেও দিয়েছে টাকা তারও চাকরি হয়নাই। পরবর্তিতে চাকিরি না হওয়ায় বারবার আমি টাকার কথা বললে সে আজ কাল বলে বলে ২ বছর পযর্ন্ত ঘুরাচ্ছে।

রোমানা ইসলাম আরো জানান, টাকার বিষয়ে জাহনারা বেগম এর স্বামী মোঃ আহসানউল্লাহ ও তার ছেলে ইমরান কে বললে তিনি বলেন যেহেতু টাকা নিছে চাকরি হয় নাই  সমস্যা নাই ৩মাস পরে আমি টাকা দিয়ে দিব আমাদের একটু সময় দেন, সময় পার হওয়ার পরে তার বাসায় গেলে তিনি আজ কাল বলেই যাচ্ছে টাকা দিচ্ছেনা।

এ বিষয়ে জাহনারা বেগম এর কাছে মুঠোফোনে কল দিলে প্রথমে টাকা দেয়ার কথা স্বীকার করলেও পরবর্তিতে বিভিন্ন উসিলা দেখিয়ে কল কেটে দেন। যার ভয়েস রেকর্ড  আমাদের কাছে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com