শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় অপসোনিন ফার্মার ডিপোতে আগুন; ৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

পাবনায় অপসোনিন ফার্মার ডিপোতে আগুন; ৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

পার্থ হাসান
পাবনা।

পাবনা শহরে অপসোনিন ফার্মার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রাথমিকভাবে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (০৯ মার্চ) বিকেল চারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মার ডিপোতে বিকেল চারটার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অপসোনিন ফার্মা পাবনার ডিপো ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ জানান, বিকেল চারটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষনিকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুনে নেভানোর চেষ্টা করি। সেইসাথে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন এগ্রোর মালামাল এই ডিপোতে মজুদ ছিল। এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ঔষধ সামগ্রী বিপনন করা হয়। প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।

পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক মোঃ দুলাল মিয়া জানান, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাবনা ও আটঘরিয়ার মোট ৫টি ইউনিট মিলে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভেতরে দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। অগ্নিকান্ডের সুত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে স্থানীয় উৎসুক জনতাকে সরিয়ে দেই। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। সেইসাথে দমকল বাহিনীকে সহযোগিতা করি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডিপোর ভেতরে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকে আগুনের সুত্রপাত হতে পারে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com