এ.কে.এম.মুজাহিদুল ইসলাম,চুয়াডাঙ্গাঃ
আজ(৯মার্চ) মঙ্গলবার বেলা ১১ টাই মনোহরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর উপজেলা সমৃদ্ধি যুব ফোরামের সভাপতি রাজা আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল,প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দীন, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মজিবার রহমান,জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য চ্যামেলী খাতুন,ইউনিয়ন লোকমোর্চার সভাপতি নিজামুল হক মাস্টার, মনোহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুল,সমৃদ্ধ যুব ফোরামের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ নিশান,সহসভাপতি সাফিয়া স্বর্ণা, রাজা আহাম্মেদ সহ এলাকার সুধীমন্ডলী,ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও উপজেলা যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন।
অনুষ্ঠানে সবাইকে টিকা গ্রহণে উৎসাহ প্রদান সহ রেজিষ্ট্রেশনের জন্য ফ্রী রেজিষ্ট্রেশন কেন্দ্রে আসার আহবান করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
Leave a Reply