শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে শিক্ষকের অস্ত্রের কোপে স্বামী-স্ত্রী গুরুতর আহত

বোয়ালমারীতে শিক্ষকের অস্ত্রের কোপে স্বামী-স্ত্রী গুরুতর আহত

আব্দুল্লাহ আল মামুন রনী:বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে এক প্রাইমারি শিক্ষকের অস্ত্রের কোপে স্বামী-স্ত্রী মারাত্মক জখম হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অসিম মন্ডলের ছেলে রথিন মন্ডল (২৮) বাদি হয়ে ওই শিক্ষকসহ ৬ জনের নামে বোয়ালমারী থানায় এজাহার দিয়েছে। 
ওই শিক্ষক সুমন বালা অরফে রমেশ বাজিদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। মঙ্গলবার (৯ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার বাজিদাদপুর গ্রামের অসিম মন্ডল (৫৮), তাঁর ঘরের সাথে নারিকেল গাছে ডাব পাড়ার জন্য তার ছেলে রথিন মন্ডলকে গাছে উঠায়। ডাব পাড়ার সময় প্রতিবেশি সুমন বালা তার ঘরের উপরে ডাব পড়েছে বলে অকর্থ ভাষায় গালি গালাজ করে। এ সময় রথিন মন্ডলের বাবা অসিম মন্ডল সুমন বালাকে গালি গালাজ করতে নিষেধ করে। কথা কাটা কাটির এক পর্যায় সুমন বালা ( ৩৮) তার ভাই ভক্ত বালা (৩২) মিথুন বালা ( ২৮)  গোপাল বালা ( ৩৫) দেশীয় অস্ত্র লাঠি সোঠা নিয়ে তাদের উপরে হামলা করে। তাদের দেশীয় অস্ত্রের কোপে  অসিম মন্ডল (৫৮)  তার স্ত্রী নমিতা মন্ডল (৪৪) মারাত্মক জখম হয়। তাদেরকে ঠেকাতে গিয়ে নুপুর মন্ডল (৩০) আলোতি মন্ডল( ৬১) ও আহত হয়। প্রতিবেশিরা অসিম মন্ডল ও নমিতা মন্ডলকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। এব্যাপারে শিক্ষক সুমন বালা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ  সত্য নয়। 
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com