মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
সারা দেশের ন্যায় চিতলমারীতেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “কারোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ নারী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল১১টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হেলেনা রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:হাফিজুর রহমানসহ প্রমুখ।
Leave a Reply