আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার তৃতীয়বারের মত বিপুল ভোটে নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে গণ সংবর্ধনায় দেয়া হয়েছে।
৮ মার্চ বিকেলে ঐতিহ্যবাহী ত্রিশাল গো-হাটা মাঠে এই বিশাল গণ-সংবর্ধনার আয়োজন করা হয়।
ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানুর সভাপতিত্বে প্রকৌশলী লূৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ বি এম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান দীপক, আজাহারুল ইসলাম বিএসসি, আব্দুল কাদির, শওকত আলী লাভলূ ও এনামুল হক প্রমুখ। এ অনুষ্ঠানে নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেয়র আনিছকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক দেওয়ার জন্য জোর দাবী তুলেন। এসময় হাজার হাজার জনতা করতালি দিয়ে দাবিটি সমর্থন করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আনিছ সংবর্ধনা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও পাশে থাকার আহবান জানান।
Leave a Reply