শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মর্ধ্যরাতে তারাগঞ্জে আগুনে পুরলো তামাকের গোডাউন।

মর্ধ্যরাতে তারাগঞ্জে আগুনে পুরলো তামাকের গোডাউন।


সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


রোববার (৭ মার্চ) রাত ১১টার দিকে স্থানীয় জাকারিয়ার তামাক গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও একটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রংপুর, তারাগঞ্জ ও গঙ্গাচড়া স্টেশনের মোট নয়টি ইউনিট দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানা না গেলেও জাকারিয়ার দাবি, তার চাচা শাহিদার রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে গোডাউনে থাকা তামাক, তামাকের ডাটা, বিড়ি-সিগারেট বানানোর তামাক গুঁড়া ও জর্দাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহিদার রহমানের ছেলে মুসলিম বলেন, অগ্নিকাণ্ডে তাদেরও গোডাউনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। নিজেরাই আগুন লাগিয়ে জাকারিয়া এখন আমাদের দোষারোপ করছে‌।
এদিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা একেএম সামসুজ্জোহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রংপুর থেকে ৬টি, তারাগঞ্জের ১টি এবং গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com