শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস পা‌লিত

বরিশালে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস পা‌লিত

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই স্লোগান কে সামনে রেখে আজ ৮ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থা সমূহ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সচেতন নাগীর কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল জেলায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২১ উপলক্ষ্যে ৫ জন কৃতী নারীদের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এসময় তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন লুসি হেলেন ফ্রান্সিস হল্ট এই নারীনেত্রী বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় আজ জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে তার হাতে সমাজসেবা অধিদফতর এর বয়স্ক ভাতার বই এবং জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। জাবেদা বেগম, শাহীনা আজমীন, জাহানারা বেগম স্বপ্নটা, রেহানা বেগম। সিআরপি এর আয়োজনে ৫ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com