মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ব‌রিশা‌ল বাবুগঞ্জের চাল চোর ইউ‌পি চেয়ারম্যান গ্রেফতার

ব‌রিশা‌ল বাবুগঞ্জের চাল চোর ইউ‌পি চেয়ারম্যান গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চাল চুরির অপরাধে বহিস্কৃত চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।

প্রসঙ্গত, বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের জেলেদের চাল আত্মসাত করে আলোচিত ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী। আত্মসাতকৃত ১৮৩ বস্তা চাল তার বাড়ি থেকে উদ্ধার করে র্যাব।এর আগে একইদিন চাল মাপে কম দেওয়ার সময় দুই ইউপি সদস্যকে হাতেনাতে ধরে র্যাব। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। এ খবর পেয়ে পালিয়ে যায় চেয়ারম্যান নূরে আলম।তবে চাল চুরির ঘটনায় নূরে আলম ও তার ভাইসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

কিন্তু ঘটনার পর থেকেই সকল আসামি আত্মগোপনে ছিল। এ কারণে কোন আসামি গ্রেফতারের সফলতা পায়নি পুলিশও। তবে চাল চুরির অপরাধে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

অবশেষে আজ মঙ্গলবার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও তিনি স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন বলে দাবি একটি বিশ্বস্ত সূত্রের। এমনকি মিডিয়ার ক্যামেরার অন্তরালে থাকতে গ্রেফতারকৃত চাল চোর চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গোপনেই আদালতে সোপর্দ করে বাবুগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com