বরগুনা প্রতিনিধিঃ
প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮মার্চ) সকালে বরগুনায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে শহরের ডিসি অফিসের সামনে এ মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মোসাঃ মুন্নী আক্তারের সভাপতিত্বে ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।
জেলা প্রশাসক জনাব মো.হাবিবুর রহমান বলেন,
স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজে নারীরা বিভিন্নভাবে অবহেলিত ছিলেন। আজ নারী নির্যাতন হলেও তার প্রতিকার হচ্ছে, নারীরা সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। পূরুষ শাসিত সমাজ ব্যবস্থায় বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আজ কর্মমুখী হয়ে সাবলম্বী হচ্ছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,মহিলা সংস্থা, জেলা প্রশাসক কর্মকর্তা, অন্যান্য পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply