আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ঐতিহাসিক ৭ মার্চ এবং বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ময়মনসিহের ত্রিশাল থানা পুলিশ আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন করে। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এ উপলক্ষে রবিবার বিকেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ সরকারি নজরুল একাডেমী মাঠে আয়োজিত আনন্দ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ড) ফারুক হোসেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,আওয়ামী লীগের নেতা ফজলে রাব্বী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম,হামিদুর রহমান,জননী গ্রুপের চেয়ারম্যান ইকবাল হোসেন,ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
Leave a Reply