শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

যশোরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করে যশোর বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন।
রোববার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। তিনি  বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চ একটি বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে বাঙালি নিরস্ত্র থেকে সশস্ত্র রূপ নিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে। এরআগে বাঙালি রাজনীতিবিমুখ ছিল। বঙ্গবন্ধু তার সারাটি জীবন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে মহল্লায় সাধারণ মানুষ যে পাকিস্তানি শাসকদের দ্বারা শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত এবং তা থেকে মুক্তি পেতে মানুষকে সংগঠিত করেন। তার দূরদর্শিতা, সাহস আর সুদূরপ্রসারী চিন্তার ফসল আজকের এই সুন্দর বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধ চলাকালে বৃহত্তর যশোরে মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান আলী হোসেন মনি, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ। জেলা প্রশাসের আয়োজনে কালেক্টরেট চত্ত্বরে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পুস্তক প্রদর্শনী, শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।
সকাল পৌনে ৮টায় যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।  সকাল সোয়া ১০টায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন যবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন প্রমুখ। এদিকে সিভিল সার্জন অফিসের উদ্যোগে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর  আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com