রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা

রাজাপুরে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের বসতঘরে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের মেয়ে আজমীন আক্তার স্বর্ণা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (৫ মার্চ) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় ব্রীজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা মরহুম কেরামত আলী আজাদের বসত ঘরে প্রতিপক্ষ ইমাম হোসেন, জাকির, শহীদ খান, ময়না বেগম, আইরিন বেগম, রাশিদা বেগম ও শামীম খলিফা প্রবেশ করে ঘরে থাকা সকলকে দেশীও অস্ত্রের মূখে জিম্মি করে প্রথমে লুটপাটসহ ভাংচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয় যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। লুটপাট ও ভাংচুর শেষে মুক্তিযোদ্ধার পরিবারের ঘরে থাকা সবাইকে হত্যার উদ্দেশ্যে ঘরের মধ্যে রেখে বাহির থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা লোকজন স্থানীয়দের সহায়তায় ঘর থেকে বের হয়ে জীবন বাঁচাতে সক্ষম হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও মামলায় অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বাড়িটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বসতঘরে আগুন দিয়ে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এবং মামলা হওয়ার পর আসামীরা পলাতক থাকায় তাদের মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মামলার কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে মুক্তিযুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমনান্ডার প্রয়াত কেরামত আলী আজাদের পরিবারের লোকজন নিরাপডত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com