আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামান আনিসকে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। পরবর্তীতে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরএবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর গানের শপথবাক্য পাঠ করানো হয়।
এসময় শপথ নেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি, ২ নং ওয়ার্ডে রাশিদুল হাসান বিপ্লব, ৩ নং ওয়ার্ডে শাহীন মিয়া, ৪ নং ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে মেহেদি হাসান নাসিম, ৬ নং ওয়ার্ডে আলমগীর কবীর, ৭ নং ওয়ার্ডে মানিক সাইফুল, ৮ নং ওয়ার্ডে খালেদ মাহমুদ এবং ৯ নং ওয়ার্ডে আনিছুজ্জামান। সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের শাহানাজ পারভীন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিউটি আক্তার রানু।
Leave a Reply