রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কুবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কুবি প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চোধুরীর নেতৃত্ত্বে ও ৭ই মার্চ উদযাপন কমিটির আয়োজনে কুবি পরিবার র‍্যালি ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে।

আজ রবিবার (৭ মার্চ ২০২১) সকাল ১১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক হয়ে শালবন বিহার পর্যন্ত প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আসাদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্ত্বে অন্যান্য নেতা-কর্মীরা পুষ্পস্তবক করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকে যারা অন্তর থেকে ধারণ করে তাদের রোদ, বৃষ্টি, ঝড় কিছুই থামাতে পারে না। কিন্তু যারা মুখে ধারণ করে তাদের মাঠেও খুঁজেও পাওয়া যায় না।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com